ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা রাজগঞ্জে প্রার্থী স্বপ্না বর্মন, চাকরি ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ, জট কাটিয়ে লড়াই প্রায় নিশ্চিত। বারঘড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত ৭টি দোকান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, সকাল হতেই ছুটে এলেন তৃণমূল কংগ্রেস পার্টি থেকে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নাগরাকাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলাদের বিশাল মিছিল, জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব। রাজগঞ্জ প্রার্থী বিতর্কে চাপে বিজেপি, তৃণমূলের সঙ্গে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনীতি

নাগরাকাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলাদের বিশাল মিছিল, জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব।

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

বাবলু রহমান: শনিবার বিকেলে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে এক বড় মহিলা মিছিলের আয়োজন করে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। বিকেল প্রায় চারটায় নাগরাকাটা রেলওয়ে স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রায় পাঁচটার মধ্যে শেষ হয়।

1 2

এই মিছিলে প্রায় হাজারের কাছাকাছি মহিলা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রতীক এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রতীকী উপস্থাপন। প্রার্থী সঞ্জয় কুজুরও মিছিলে উপস্থিত থেকে অংশ নেন।

1 7 11zon

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরাকাটা ব্লকের সভাপতি প্রেম ছেত্রী (কাজী পাণ্ডে), মহিলা নেত্রী রান্থি উরাও, জেলা সাধারণ সম্পাদিকা মৌসুমী ভট্টাচার্য, জেলা মহিলা নেতৃত্ব কেয়া ব্যানার্জি ও সুমিত্রা মাহালি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফুলেশ্বরী রায় সহ আরও অনেকে।

1 5 11zon

জেলা সাধারণ সম্পাদিকা মৌসুমী ভট্টাচার্য বলেন, মমতা ব্যানার্জির সরকার সবসময় মানুষের পাশে থেকেছে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সেই কারণেই এই নির্বাচনে তাঁরা শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।

1 8

তিনি আরও অভিযোগ করেন, নাগরাকাটা বিধানসভায় বিজেপি বিধায়ক গত কয়েক বছরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং মানুষের স্বার্থে তেমন কোনও কাজ করেননি। তবে তৃণমূল কংগ্রেস এই এলাকায় ক্ষমতায় না থাকলেও সরকারি উন্নয়নমূলক কাজে কোনও বাধা আসতে দেয়নি এবং বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে।

1 3 11zon

সবশেষে তিনি জানান, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজে তিন দিন ধরে এলাকায় থেকে পরিস্থিতি সামলেছেন। তাই নাগরাকাটার মানুষ এবারে তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবেন বলেই তাঁদের বিশ্বাস।