ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
রাজগঞ্জের মাটির গন্ধে স্বপ্না, প্রচারে ঘরের মেয়ের ছোঁয়া মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম ১৪ দিনের পুলিশ হেফাজতে মানবিকতার ছোঁয়ায় জন্মদিন: প্রতিবন্ধী আশ্রমে মিজানুর রহমানের ব্যতিক্রমী উদযাপন মালদহে জনসভা থেকে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একসঙ্গে নিশানা মুখ্যমন্ত্রীর জলপাইগুড়িতে মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন, “গেরুয়া ঝড়”-এর দাবি বিজেপির

রাজগঞ্জের মাটির গন্ধে স্বপ্না, প্রচারে ঘরের মেয়ের ছোঁয়া

Published On:

Share

বাবলু রহমান: রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখন জমজমাট নির্বাচনী প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি। কখনো চা বাগানের মেঠো পথে শিশুদের সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে, আবার কখনো কচিকাঁচাদের সঙ্গে ভলিবল খেলতেও দেখা যাচ্ছে তাঁকে—যা সাধারণত প্রার্থীদের প্রচারে দেখা যায়।

1000337665

তবে এবার স্বপ্না বর্মন একটু ভিন্ন পথে হেঁটেছেন। প্রচারের অংশ হিসেবে তিনি সরাসরি পৌঁছে গেছেন মানুষের রান্নাঘরে। সেখানেই গিয়ে নিজে চা বানিয়ে কর্মী-সমর্থকদের আপ্যায়ন করেছেন। এই দৃশ্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। বাড়ির গৃহকর্ত্রীও এতে খুব খুশি হয়েছেন।

স্বপ্না বর্মন জানিয়েছেন, তাঁর প্রচারে ভালোই সাড়া মিলছে। অন্যান্য প্রার্থীদের সঙ্গে সমানতালে লড়াই করে তিনি এগিয়ে চলেছেন। প্রতিদিন সকালেই ব্রেকফাস্ট সেরে কর্মী-সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। লক্ষ্য একটাই—৪০ হাজার ভোটে জয় নিশ্চিত করা।

1000337662

সম্প্রতি তাঁর সমর্থনে প্রচারে এসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪০ হাজার ভোটে জয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন। সেই লক্ষ্য পূরণে মরিয়া হয়ে কাজ করছেন স্বপ্না।

সোনার বাংলার সোনার মেয়ে স্বপ্না বর্মন উত্তরবঙ্গের রাজগঞ্জের মাটির গন্ধে বড় হয়ে উঠেছেন। তাই নিজেকে তিনি এলাকার “ঘরের মেয়ে” হিসেবেই তুলে ধরছেন।

1000337008

মানুষের কাছে গিয়ে তিনি বলছেন, সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন এবং এলাকার মানুষের সমস্যা ও দাবি সরকারের কাছে তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য।

সব মিলিয়ে রাজগঞ্জে স্বপ্না বর্মনের প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে। তবে শেষ পর্যন্ত মানুষের রায়ই ঠিক করবে, চতুর্থবারের জন্য এই কেন্দ্রে ঘাসফুল ফুটবে কি না।