Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
হরিশ্চন্দ্রপুরে জনস্রোতে ভাসল অভিষেকের র‍্যালি, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ নাগরাকাটায় তৃণমূলের প্রার্থী সঞ্জয় না গণেশ? দ্বৈত মনোনয়নে তুঙ্গে জল্পনা প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গের কোচবিহার ও মালদহ সহ সমগ্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের সমালোচনা করেছেন কোচবিহারে। আর স্বপ্ন ভঙ্গ হচ্ছে না স্বপ্নার! আইনি জটমুক্ত স্বপ্না বর্মন, কমিশন দিল সবুজ সংকেত রাজগঞ্জে প্রার্থী বদলের জল্পনা, অনিশ্চয়তায় স্বপ্না বর্মণ!

হরিশ্চন্দ্রপুরে জনস্রোতে ভাসল অভিষেকের র‍্যালি, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ

Published On:

Share

কবিতা কীর্তনীয়া: হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী প্রচারে সোমবার হুডখোলা গাড়িতে চেপে মিছিল করে সাড়া ফেললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, আগামী ২৩শে এপ্রিল মালদার ১২টি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তাই আসন্ন নির্বাচনের প্রচারে সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান’ এবং চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে হুডখোলা গাড়িতে চেপে র‍্যালি করেন। র‍্যালি শুরু হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে। যা হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল বিধানসভা এলাকার বিভিন্ন পথ ঘুরে ভবানীপুর ব্রীজের কাছে গিয়ে শেষ হয়। তৃর্ণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই র‍্যালিকে ঘিরে তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড় ঢলের চেহারা নেয়। মানুষের সেই ঢল নিয়েই তিনি হুডখোলা গাড়িতে চেপে দুই দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। তাদের জয়ী করার আবেদন জানান। র‍্যালি শেষে সভা করেন। সভা থেকে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার ১২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় সুনিশ্চিত করার আবেদন জানান সাধারণ মানুষের কাছে।