ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
শোকের মাঝেই বিতর্ক: বিজয়গড়এ অভিনেতার বাড়ির সামনে রাজনৈতিক উপস্থিতি ঘিরে উত্তেজনা তৃণমূলের ‘দুর্গ’ ঝাড় আলতায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও নির্বাচনী প্রচার জনসংযোগ নির্মল রায়ের মালদায় (Malda) তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর অভিনব প্রচার, ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা রাজগঞ্জে প্রার্থী স্বপ্না বর্মন, চাকরি ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ, জট কাটিয়ে লড়াই প্রায় নিশ্চিত।

শোকের মাঝেই বিতর্ক: বিজয়গড়এ অভিনেতার বাড়ির সামনে রাজনৈতিক উপস্থিতি ঘিরে উত্তেজনা

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

দক্ষিণ কলকাতার বিজয়গড় (Bijoygarh)-এ শোকের আবহের মধ্যেই হঠাৎ করে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-এর বাড়ির সামনে রাজনৈতিক উপস্থিতিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এলাকায় আসা বিজেপি (BJP) প্রার্থীকে সেখান থেকে ফিরে যাওয়ার অনুরোধ জানান তাঁরা।

ঘটনাটি ঘটে বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্ট (Ananya Apartment)-এর সামনে। জানা যায়, টালিগঞ্জ (Tollygange) বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী পাপিয়া অধিকারী (Papia Adhikari) প্রচারের উদ্দেশ্যে সেখানে পৌঁছেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দলের কয়েকজন কর্মী-সমর্থকও। কিন্তু সেই সময় গোটা এলাকা তখনও শোকে ডুবে। অভিনেতার আকস্মিক মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি কেউই। ফলে এমন পরিস্থিতিতে রাজনৈতিক প্রচার অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

WhatsApp Image 2026 03 30 at 15.30.21

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজেপি (BJP) কর্মীদের মধ্যে কয়েকজন সেখানে স্লোগান দিতে শুরু করেন। আর তাতেই ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের অভিযোগ, শোকের পরিবেশে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ অনুচিত। কেউ কেউ সরাসরি বলেন, “এটা প্রচারের জায়গা নয়।” এরপরই শুরু হয় বচসা এবং কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই উত্তেজনার পেছনে রয়েছে এক গভীর শোকের ঘটনা। রবিবার দিঘা (Digha)-য় শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। কাজের ফাঁকে বিকেলে সমুদ্রে নামার পর তিনি জলে তলিয়ে যান বলে জানা যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। বিজয়গড় (Bijoygarh)-এর বাড়ির সামনে ভিড় জমে অসংখ্য মানুষের। সেই আবেগঘন পরিবেশেই রাজনৈতিক উপস্থিতি ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলছে—শোকের সময়েও কি রাজনীতি থেকে দূরে থাকা সম্ভব নয়? স্থানীয়দের ক্ষোভ যেন সেই প্রশ্নকেই আরও জোরালো করে তুলেছে।