ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
ভোটের প্রচারে ব্যস্ত নেতারা, বিপদে একা আলু চাষিরা ঝড়ে ক্ষতিগ্রস্ত শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত: পাশে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরবিন্দ রায় সরকার দিনহাটায় ভোট ঘোষণার রাতে বিজেপির তাণ্ডব, তৃণমূল যুবনেতা হাসপাতালে রেঞ্জ অফিসেই কাঠ ব্যবসায়ীকে বেধড়ক মারধর! অভিযুক্ত মহিলা বিট অফিসার, কামাখ্যাগুড়িতে উত্তাল বিক্ষোভ প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ডুয়ার্স, দুরামারিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি

ঝড়ে ক্ষতিগ্রস্ত শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত: পাশে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরবিন্দ রায় সরকার

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

সাহেনা পারভিন, ধূপগুড়িঃ সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিস্থিতি খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে কাজ করছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরবিন্দ রায় সরকার।

WhatsApp Image 2026 03 16 at 13.24.24 11zon

অরবিন্দ রায় সরকার জানান, ঝড়ের পর তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকা ঘুরে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ছবি সংগ্রহ করেছেন। ঝড়ের পরের দিনই তিনি বিডিও (BDO) সাহেবের সঙ্গে দেখা করেন এবং তাঁর নির্দেশ অনুযায়ী একটি CA2 রিপোর্ট জমা দেন। ওই রিপোর্টে প্রায় ১৮০–১৮২ জন ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে পরে জানা যায়, অনেকের নামের সঙ্গে বাড়ির ক্ষতির ছবি সংযুক্ত না থাকায় সরকারি সহায়তা পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে।

WhatsApp Image 2026 03 16 at 13.24.06 11zon

বর্তমানে এলাকায় ত্রাণ বন্টন চলছে। শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুমানিক প্রায় ৩০০টি বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় ইতিমধ্যে ১২০টি পলিথিন (প্লাস্টিক শিট) ত্রাণ হিসেবে বিলি করেছেন।

WhatsApp Image 2026 03 13 at 11.54.46 1 11zon

অরবিন্দ রায় সরকার নিজেও প্রধান নবীন রায়ের সঙ্গে বিভিন্ন এলাকায় গিয়ে সবচেয়ে বেশি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পলিথিন বিলি করছেন, যাতে অন্তত তারা সাময়িকভাবে মাথা গোঁজার ঠাঁই পায়।

WhatsApp Image 2026 03 16 at 23.32.24 11zon

ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ময়নাগুড়ির ঝড় যেমন সারা বাংলায় ব্যাপকভাবে প্রচার পেয়েছিল, শালবাড়ির এই দুর্যোগ তেমনভাবে প্রচার পায়নি। ফলে বাইরের মানুষ এখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তেমনভাবে জানতে পারেননি।

WhatsApp Image 2026 03 13 at 12.34.58 1 11zon 1

এই পরিস্থিতিতে অরবিন্দ রায় সরকার জানান, তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবেন যাতে শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় আনা হয়।

WhatsApp Image 2026 03 13 at 12.36.42 11zon 1

সেই বিষয়টি প্রশাসনিক স্তরে সম্পূর্ণভাবে দেখা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়; এখানে মূল বিষয় হলো মানুষের পাশে দাঁড়ানো। তাই দলমত নির্বিশেষে প্রতিটি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেন স্থায়ী ঘর পায়, সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

WhatsApp Image 2026 03 13 at 12.34.54 11zon

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার বহু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার স্থায়ী পুনর্বাসনের সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।