Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

রেঞ্জ অফিসেই কাঠ ব্যবসায়ীকে বেধড়ক মারধর! অভিযুক্ত মহিলা বিট অফিসার, কামাখ্যাগুড়িতে উত্তাল বিক্ষোভ

Published On:

Share

রেঞ্জ অফিসে জিজ্ঞাসাবাদের নামে কাঠ ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে। অভিযুক্ত বন দফতরের এক মহিলা বিট অফিসার। ঘটনার প্রতিবাদে রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কাঠ ব্যবসায়ীরা।

জানা গেছে, গত বুধবার রাতে কামাখ্যাগুড়ির বাংলা চৌপথী সংলগ্ন এলাকা থেকে কাঠ বোঝাই একটি ভুটভুটি আটক করে বন দফতরের কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জ। ওই ভুটভুটিতে স্থানীয় ব্যবসায়ী নারায়ণ রায়ের জোতকাঠ ছিল বলে জানা যায়। পরদিন বৃহস্পতিবার নারায়ণ রায়কে জিজ্ঞাসাবাদের জন্য রেঞ্জ অফিসে ডাকা হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার শাহ এবং কোচবিহার জেলার আটিয়ামোচর বিটের বিট অফিসার পাঞ্চালি রায়।

WhatsApp Image 2026 03 16 at 12.30.00 1

অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে রেঞ্জ অফিসারের নির্দেশেই বিট অফিসার পাঞ্চালি রায় লাঠি দিয়ে নারায়ণ রায়কে বেধড়ক মারধর করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার বিকেলে রেঞ্জ অফিসে জড়ো হন সারা বাংলা জোতকাঠ ব্যবসায়ী সমিতির সদস্যরা। রেঞ্জ অফিস ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। জোতকাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলি অভিযোগ করে বলেন,
“বন দফতর আমাদের মতো সাধারণ জোতকাঠ ব্যবসায়ীদের অযথা হয়রানি করছে। গতকাল এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এর তীব্র প্রতিবাদেই আমরা বিক্ষোভে সামিল হয়েছি।”

WhatsApp Image 2026 03 16 at 12.30.00 2

অন্যদিকে আক্রান্ত ব্যবসায়ী নারায়ণ রায়ের দাবি, “যে ভুটভুটি ধরা হয়েছে তাতে সব বৈধ জোতকাঠই ছিল। অথচ আমাকে ডেকে এনে রেঞ্জ অফিসারের নির্দেশে বিট অফিসার মারধর করেন।” পরিস্থিতি সামাল দিতে শেষমেশ অভিযুক্ত রেঞ্জ অফিসার ও বিট অফিসার নারায়ণ রায়ের কাছে ক্ষমা চান বলে জানা গেছে। এরপরই বিক্ষোভ তুলে নেন কাঠ ব্যবসায়ীরা। তবে গোটা ঘটনাকে ঘিরে বিতর্ক বাড়লেও এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি রেঞ্জ অফিসার বা অভিযুক্ত বিট অফিসার। ফলে বন দফতরের তরফে সরকারি প্রতিক্রিয়া মেলেনি।