Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
কোচবিহারে ফের গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা আব্দুল কাদের হক মিনি ইন্ডিয়ার মাটিতে নাচ-গানে জমল প্রচার, উন্নয়নের বার্তা নিয়ে জয়ের স্বপ্নে রবীন্দ্র বারা ওরাও শালবাড়ী এলাকায় দলবদল, তৃণমূলে ফিরলেন কর্মীরা ভোটের আগে ধূপগুড়িতে চাঞ্চল্য, রাতে ছেঁড়া হলো দলীয় পতাকা তদন্তে নেমেছে নির্বাচন কমিশনের বিশেষ দল কোচবিহারে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২৪ কেন্দ্রীয় জওয়ান, হাসপাতালে ভর্তি ১৪

কোচবিহারে ফের গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা আব্দুল কাদের হক

Published On:

Share

সোমবার সকালে গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা আব্দুল কাদের হককে গ্রেপ্তার করে পুলিশ। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং মহিলাদের শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা হত। বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগও সামনে আসে। কয়েকজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন বলেও জানা গিয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছিল পুলিশ। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে আসার পর সোমবার সকালে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল কাদের হককে গ্রেপ্তার করা হয়।

WhatsApp Image 2026 05 18 at 20.58.13

পরে তাঁকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে কোচবিহার আদালতে তোলা হয়। আদালত চত্বরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃত নেতার বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত ছিল কি না এবং পুরো বিষয়টি পরিকল্পনা করে ঘটানো হয়েছিল কিনা। এদিকে, কোচবিহারে পরপর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক দাপট দেখিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। যদিও এই গ্রেপ্তারি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আব্দুল কাদের হকের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভবিষ্যতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।