Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
মিনি ইন্ডিয়ার মাটিতে নাচ-গানে জমল প্রচার, উন্নয়নের বার্তা নিয়ে জয়ের স্বপ্নে রবীন্দ্র বারা ওরাও শালবাড়ী এলাকায় দলবদল, তৃণমূলে ফিরলেন কর্মীরা ভোটের আগে ধূপগুড়িতে চাঞ্চল্য, রাতে ছেঁড়া হলো দলীয় পতাকা তদন্তে নেমেছে নির্বাচন কমিশনের বিশেষ দল কোচবিহারে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২৪ কেন্দ্রীয় জওয়ান, হাসপাতালে ভর্তি ১৪ রাজগঞ্জে পয়লা বৈশাখে মিষ্টি বিলিয়ে সৌহার্দ্যের বার্তা, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার

হেলিকপ্টার থেকে নেমেই চমক! জয়গাঁকে পৌরসভা ও ফুল-ফ্লেজড হাসপাতালের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)

Published On:

Share

মহাবুল হক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়গাঁয় রোড শো করে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তিনি ঘোষণা করেন, চতুর্থবার তৃণমূল কংগ্রেস (TMC) সরকার গঠন করলে জয়গাঁকে(joygaon) পৌরসভায় উন্নীত করা হবে এবং একটি পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলা হবে।

WhatsApp Image 2026 03 26 at 19.49.58

বৃহস্পতিবার বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ হেলিকপ্টারে করে জয়গাঁর গোপীমোহন মাঠে অবতরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রোড শো শুরু হয়ে ভুটান (Bhutan) গেট হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সুপারমার্কেট সংলগ্ন স্টেট কণার জনয় বক্তব্য রাখেন।

WhatsApp Image 2026 03 26 at 19.49.58 1

এই রোড শোটি ছিল কালচিনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র বারা ওরাওঁর সমর্থনে। সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যা কথা দিই তা রাখি। ধূপগুড়িতে যেমন প্রতিশ্রুতি পূরণ করেছি, তেমনি জয়গাঁর ক্ষেত্রেও পৌরসভা গঠন ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”

WhatsApp Image 2026 03 26 at 19.50.13

এদিনের কর্মসূচিতে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা কার্যত জনজোয়ারে পরিণত হয়। শহরের প্রধান সড়কজুড়ে তৃণমূলের পতাকা ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

WhatsApp Image 2026 03 26 at 19.49.57

সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, প্রাক্তন বিধায়ক উইলসন চম্পা মারি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং আগামী দিনে দলের হয়ে কাজ করবেন। পাশাপাশি তিনি বিজেপি সরকারের নীতির সমালোচনা করে তৃণমূল সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার আবাস উল্লেখ করেন।

WhatsApp Image 2026 03 26 at 19.50.13 1

বক্তৃতার শেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, ভোটের দিন বোতাম টিপে বিজেপির রাজনীতির অবসান ঘটাতে।

WhatsApp Image 2026 03 26 at 19.49.58 2

জয়গাঁ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এদিনের রোড শোতে অংশ নেন, ফলে গোটা এলাকা রাজনৈতিক আবহে সরগরম হয়ে ওঠে।