Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
মিনি ইন্ডিয়ার মাটিতে নাচ-গানে জমল প্রচার, উন্নয়নের বার্তা নিয়ে জয়ের স্বপ্নে রবীন্দ্র বারা ওরাও শালবাড়ী এলাকায় দলবদল, তৃণমূলে ফিরলেন কর্মীরা ভোটের আগে ধূপগুড়িতে চাঞ্চল্য, রাতে ছেঁড়া হলো দলীয় পতাকা তদন্তে নেমেছে নির্বাচন কমিশনের বিশেষ দল কোচবিহারে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২৪ কেন্দ্রীয় জওয়ান, হাসপাতালে ভর্তি ১৪ রাজগঞ্জে পয়লা বৈশাখে মিষ্টি বিলিয়ে সৌহার্দ্যের বার্তা, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার

ধূপগুড়িতে রাজনৈতিক ‘জয়েনিং’ ঘিরে বিতর্ক: একদিন তৃণমূল, পরদিন ফের বিজেপি—কটাক্ষে সরগরম ভোটের মাঠ

Published On:

Share

পারিবারিক বৈঠকের নাম করে ডেকে নিয়ে জোর করে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ, যদিও তৃণমূলের (TMC) পাল্টা দাবি সবাই বিজেপিরই (BJP) কর্মী; একইসঙ্গে সিপিএম (CPIM) ও তৃণমূল ছেড়ে একাধিক পরিবারের বিজেপিতে যোগদান ঘিরে চড়ছে ভোটের উত্তাপ।

সানি রায়ঃ ধূপগুড়িতে ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই গরম হয়ে উঠছে, আর তার মাঝেই সামনে এসেছে এক চর্চিত ঘটনা। এক বিজেপি(BJP) কর্মী সমর্থককে তৃণমূল কংগ্রেসে(TMC) প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের(Nirmal Ch Roy) হাত দিয়ে যোগদান করানো এবং পরের দিনই তার আবার নিজের দল বিজেপিতে ফিরে আসা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সুকুমার মোদক (Sukumar Madak) নামে ওই ব্যক্তি জানান, তিনি আসলে একটি পারিবারিক কাজের জন্য একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন তৃণমূলের মিটিং চলছে। তার অভিযোগ, সেই পরিস্থিতিতে তাকে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হয়। যদিও প্রথমে বিষয়টা স্পষ্ট ছিল না, পরে তিনি জানান, তিনি বিজেপিরই কর্মী এবং সেখানেই থাকবেন।

পরের দিন বিজেপির কর্মসূচিতে এসে তাকে আবার দলের পতাকা দেওয়া হয়। বিজেপির দাবি, তাকে জোর করে তৃণমূলের নামে দেখানো হয়েছিল, কিন্তু তিনি দল বদল করেননি। অন্যদিকে এই ঘটনাকে “অভূতপূর্ব” বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দেবাশীষ রায়।

এদিকে তৃণমূল কংগ্রেস (TMC) পাল্টা কটাক্ষ করে বলছে, বিজেপি(BJP) নিজের লোককেই আবার নিজের দলে “জয়েন” করাচ্ছে। তাদের দাবি, সেখানে আসলে তৃণমূলের কেউ ছিল না, সবই বিজেপির কর্মী সমর্থক।

এরই মাঝে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিপিএম (CPIM) এবং তৃণমূল ছেড়ে বেশ কয়েকটি পরিবারের প্রায় ৪০ জন তাদের দলে যোগ দিয়েছেন। এতে তারা নিজেদের শক্তি বাড়ছে বলেই মনে করছে।

সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়িতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ভোট যত এগিয়ে আসছে, ততই এমন নানা ঘটনা সামনে আসছে কোথাও নিজের দলের লোককেই আবার দলে নেওয়া, কোথাও বা এক দল থেকে আরেক দলে যোগ দেওয়া। ফলে এলাকায় রাজনৈতিক আলোচনা এখন একেবারে চরমে।