ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
গাজোলে নস্যশেখ উন্নয়ন পরিষদের গণ ডেপুটেশন, ভোটার ইস্যুতে একাধিক দাবি নাথুয়াগামী–গয়েরকাটা রাজ্য সড়কে খট্টিমারি জঙ্গলে হাতির দল, থমকালো যান চলাচল নির্বিঘ্নে উত্তরবঙ্গে পালিত হল ঈদ উল ফিতর উৎসব বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রার্থী, পাশে দাঁড়াল দল রাজগঞ্জে শোকের মাঝেই প্রচারের হাল ধরল তৃণমূল অভিমান ভাঙল খগেশ্বর রায়ের, মমতার আশ্বাসে তৃণমূলেই থাকার ঘোষণা

নাথুয়াগামী–গয়েরকাটা রাজ্য সড়কে খট্টিমারি জঙ্গলে হাতির দল, থমকালো যান চলাচল

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

বাবলু রহমান: বানারহাট ব্লকের অন্তর্গত মরাঘাট রেঞ্জ এলাকায় গয়েরকাটা থেকে নাথুয়াগামি যাওয়ার রাজ্য সড়কে, খট্টিমারি ফরেস্টের রাস্তার উপর বেরিয়ে আসে ৫ দাঁতাল হাতির একটি দল।

1000297095

স্থানীয় সূত্রে জানা গেছে, মোট ছয়টি হাতির একটি দল জঙ্গল থেকে বেরিয়ে এসে রাজ্য সড়কের উপর। এর মধ্যে ৪ বিশাল দাতাল হাতি ছিল, যাদের বড় বড় দাঁত স্পষ্টভাবে চোখে পড়ে। মুহূর্তের মধ্যে দুদিকে আটকে পড়ে প্রচুর বাক্য ছোট গাড়ি, বন্ধ হয়ে যায় যান চলাচল।

1000297093

ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ রাস্তার দু ধারে দাঁড়িয়ে পড়েন। এই দৃশ্য দেখে মোবাইল বের করে কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। তবে বনদপ্তর সূত্রে জানা যায় এই ধরনের আচরণে বিপদের আশঙ্কা বারে বলে জানাযায়

1000297096

প্রায় কিছুক্ষণ ধরে হাতির দলটি রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে তারা পুনরায় জঙ্গলের ভিতরে প্রবেশ করে। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

1000297101

এই ঘটনায় আবারও স্পষ্ট হয়েছে যে, জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।

1000297098

মূলত এই রাজ্য সড়কটি অত্যন্ত বিপদজনক। এবং রাজ্য সড়কে কুকুরের স্তর নাই বললেই চলে। জায়গায় জায়গায় বড় বড় খাল খন্ড। আর এটি আরো বিপদের আশঙ্কা যথেষ্টই বেশি।