বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন সোনাজয়ী সোনার মেয়ে তথা তৃণমূলের তারকা প্রার্থী স্বপ্না বর্মন, এদিন এই খারাপ সময় পাশে দাঁড়াল দল রাজগঞ্জে শোকের মাঝেই প্রচারের হাল ধরল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস।

বাবলু রহমান: বাবাকে হারিয়ে গভীর শোক আর মানসিক আঘাতে ভেঙে পড়েছেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। পরিবারের এই কঠিন সময়ে চারদিক যেন নিস্তব্ধ হয়ে গেছে। এদিন যখন তাঁর বাবার মৃতদেহ জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ার বাড়িতে পৌঁছয়, তখন এলাকার মানুষজন দলে দলে ভিড় জমায় শেষ শ্রদ্ধা জানাতে। আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশী—সবাই এই দুঃখের মুহূর্তে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

খবর পেয়ে স্বপ্না বর্মনের বাড়িতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস এবং দলের আরও অনেক নেতা-কর্মী। তারা স্বপ্না বর্মনের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন।

আলুর দামে ধসের আশঙ্কা চিন্তায় কপালে ভাজ পড়েছে কৃষকদের। এখন জমি থেকে আলু তুলতেই ভয় পাচ্ছেন কৃষক।

শুধু তাই নয়, তারা স্পষ্ট বার্তা দেন যে স্বপ্না বর্মন এখন ব্যক্তিগত শোকের মধ্যে থাকলেও, দলের পক্ষ থেকে প্রচারের কাজ থেমে থাকবে না। দলের নেতা-কর্মীরাই একজোট হয়ে তাঁর হয়ে প্রচারের দায়িত্ব সামলাবেন। এলাকায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া—সবকিছুই তারা এগিয়ে নিয়ে যাবেন বলে জানান।

এই ঘটনায় এলাকায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, অন্যদিকে দলের মধ্যে এক ধরনের ঐক্যের ছবিও ফুটে উঠেছে। সবাই চাইছেন, এই কঠিন সময় কাটিয়ে স্বপ্না বর্মন আবার স্বাভাবিক জীবনে ফিরুন এবং মানুষের জন্য কাজ চালিয়ে যেতে পারেন।
