ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা রাজগঞ্জে প্রার্থী স্বপ্না বর্মন, চাকরি ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ, জট কাটিয়ে লড়াই প্রায় নিশ্চিত। বারঘড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত ৭টি দোকান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, সকাল হতেই ছুটে এলেন তৃণমূল কংগ্রেস পার্টি থেকে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নাগরাকাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলাদের বিশাল মিছিল, জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব। রাজগঞ্জ প্রার্থী বিতর্কে চাপে বিজেপি, তৃণমূলের সঙ্গে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনীতি

রাজগঞ্জ প্রার্থী বিতর্কে চাপে বিজেপি, তৃণমূলের সঙ্গে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনীতি

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

বাবলু রহমান: জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভাকে ঘিরে ভোটের (vote) আগেই তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রার্থী ঘোষণা ঘিরে অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। দলের ঘোষিত প্রার্থী হারাধন সরকারকে (Hardam Sarkar ) ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কর্মীদের একাংশ।

1000314007

কর্মীদের অভিযোগ, নিচুস্তরের নেতৃত্ব বা কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়েই প্রার্থী ঠিক করা হয়েছে। ফলে দলীয় অন্দরে অসন্তোষ বাড়ছে। এই ক্ষোভই সম্প্রতি বিক্ষোভের রূপ নেয়। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর (Bappy Goswami) বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান একদল কর্মী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মীদের মধ্যেই ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

1000314011
বাপি গোস্বামী

বিক্ষোভকারীদের দাবি, এই প্রার্থীকে নিয়ে নির্বাচনে জেতা কঠিন। তাঁদের মতে, প্রার্থী নির্বাচন করতে গিয়ে স্থানীয় সামাজিক ও ভৌগোলিক বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে রাজবংশী (Rajbongshi) সম্প্রদায়ের কাউকে প্রার্থী না করায় ক্ষোভ আরও বেড়েছে।

1000314037
বিজেপি প্রার্থী হারাধন সরকার

এক বিক্ষোভকারী জানান, “আমরা আগেরবার হেরেছি, তারপরও ঝুঁকি নিয়ে দল করছি। তাই প্রার্থী নিয়ে আলোচনা করতে এসেছিলাম। কিন্তু আমাদের কথা শোনার সুযোগই দেওয়া হল না।” আরেকজনের অভিযোগ, “এখানে এসে আমাদের ‘গো ব্যাক’ বলা হয়েছে, এমনকি হুমকিও দেওয়া হয়েছে।”

IMG 20260328 23131550

তবে এই ঘটনার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা বাপি গোস্বামী। তাঁর দাবি, এই বিক্ষোভ আসলে সাজানো এবং এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁর কথায়, “বিজেপির নামে ভুয়ো বিক্ষোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আগেই তৃণমূলের বিভিন্ন গ্রুপে এই বিক্ষোভের খবর ছড়িয়ে পড়েছিল, যা প্রমাণ করে এটা পরিকল্পিত।

1000314018
তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস

”অন্যদিকে, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের স্থানীয় নেতা কৃষ্ণ দাস (Krishna Das) বলেন, “তৃণমূল কখনও কারও উপর অত্যাচার করে না। বিজেপির ভিতরেই সমস্যা, তাই তারা ভিত্তিহীন অভিযোগ তুলছে।”

WhatsApp Image 2026 03 26 at 01.24.54 2 11zon

এদিকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের পক্ষে বড় সুবিধা হতে পারে। রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের (Swapna Barman) জয়ের সম্ভাবনা নিয়েও জল্পনা বাড়ছে।

1000314036 1
Oplus_16908288

সব মিলিয়ে, ভোটের মুখে রাজগঞ্জ বিধানসভায় রাজনৈতিক লড়াই এখন দ্বিমুখী একদিকে বিজেপির অন্দরের ক্ষোভ ও বিভাজন, অন্যদিকে তৃণমূলের বাড়তি আত্মবিশ্বাস। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।