কবিতা কীর্তনীয়া: রবিবার মালদার (Malda) পুরাতন মালদা ব্লক (Old Malda Block)-এর ভাবুক গ্রাম পঞ্চায়েত (Bhabuk Gram Panchayat)-এর পাঁচপুকুর (Panchpukur) এলাকায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)-এর প্রার্থী লিপিকা বর্মন ঘোষ (Lipika Barman Ghosh)-এর প্রচারে দেখা গেল ভিন্ন ছবি। প্রচারের মাঝেই আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে নেচে জনসংযোগ সারলেন তিনি।

এদিন আদিবাসী অধ্যুষিত এই এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রার্থী। তাদের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে খোঁজ নেন।

এরপর প্রচারের আবহে যোগ হয় অন্য মাত্রা। ধামসা-মাদলের তালে স্থানীয় আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে অংশ নেন লিপিকা বর্মন ঘোষ (Lipika Barman Ghosh)। তাঁর এই উদ্যোগে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়।

প্রার্থী দাবি করেন, এই অঞ্চলে যে উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই তৃণমূল পরিচালিত জেলা পরিষদের (Zilla Parishad) উদ্যোগে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এলাকার বিজেপি (BJP) বিধায়ক ও সাংসদ উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেননি।
