ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা রাজগঞ্জে প্রার্থী স্বপ্না বর্মন, চাকরি ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ, জট কাটিয়ে লড়াই প্রায় নিশ্চিত। বারঘড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত ৭টি দোকান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, সকাল হতেই ছুটে এলেন তৃণমূল কংগ্রেস পার্টি থেকে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নাগরাকাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলাদের বিশাল মিছিল, জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব। রাজগঞ্জ প্রার্থী বিতর্কে চাপে বিজেপি, তৃণমূলের সঙ্গে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনীতি

বারঘড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত ৭টি দোকান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, সকাল হতেই ছুটে এলেন তৃণমূল কংগ্রেস পার্টি থেকে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

সাহেনা পারভিন: মধ্যরাতের বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল ধুপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া রেলগেট সংলগ্ন বাজারের সাতটি দোকান। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

WhatsApp Image 2026 03 29 at 13.11.08 1 11zon

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে যথারীতি দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন ব্যবসায়ীরা। গভীর রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে তারা তড়িঘড়ি ছুটে এলেও শেষ রক্ষা হয়নি।

WhatsApp Image 2026 03 29 at 13.11.07 11zon

খবর পেয়ে ধুপগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের ভরণপোষণ কীভাবে চলবে, তা নিয়ে এখন গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

ক্ষতিগ্রস্তদের দাবি, সরকারি সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব। আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ধুপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান মণীন্দ্রনাথ রায়।

WhatsApp Image 2026 03 29 at 13.11.07 2 11zon

বর্তমান নির্বাচনী পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিকভাবে কতটা সাহায্য করা সম্ভব, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী। পঞ্চায়েত প্রধান জানান, পুরো বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।