Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

ধূপগুড়িতে পথদুর্ঘটনায় শিশুমৃত্যু, উত্তেজনা ছড়াল মহাসড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়

Published On:

Share

সানি রায়, জলপাইগুড়ি: মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল আনুমানিক তিন থেকে চার বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ধূপগুড়ি–জলপাইগুড়ি মহাসড়কে। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন, ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি আলুবোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

দুর্ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় নিয়মিতভাবে ভারী গাড়ির বেপরোয়া যাতায়াতের ফলে এমন দুর্ঘটনা ঘটছে। একইসঙ্গে জলঢাকা নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগও তোলেন অনেকেই। তাঁদের দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতিবাদে ধূপগুড়ি–জলপাইগুড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এর ফলে রাস্তার দু’ধারে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট গাড়ি এবং চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা ধূপগুড়ি এলাকা।