ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
জলপাইগুড়িতে মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন, “গেরুয়া ঝড়”-এর দাবি বিজেপির রাজগঞ্জে জনজোয়ারে অভিষেকের প্রচার, স্বপ্না বর্মনের জয়ের ডাক ৪০ হাজারে—বিজেপিকে তোপ, উন্নয়নের প্রতিশ্রুতি নাথুয়া রেঞ্জে হাতি তাড়াতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে বনকর্মী ও স্বেচ্ছাসেবীরা, আহত অনিল গাজোলে ৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভা, জোর প্রস্তুতিতে প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব কম বিস্কুট চাইতেই ছাত্রকে লাথি! জলপাইগুড়ির স্কুলে শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

হুড খোলা গাড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া পড়েছে এলাকাজুড়ে

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

কবিতা কীর্তনীয়া: বিধানসভা নির্বাচনের প্রচারকে ঘিরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরকদমে চলছে জনসংযোগ। মালদার গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে সমর্থন জানাতে বাইক র‍্যালি ও হুড খোলা গাড়িতে প্রচারে নামেন দলীয় কর্মী-সমর্থকেরা। এই প্রচারে সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া মিলেছে।

বুধবার তিনি গাজোলের করকচ অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার চালান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং জনসংযোগ করেন। পাশাপাশি পথচলতি মানুষদের কাছেও হাত জোড় করে ভোটের আবেদন জানান।

WhatsApp Image 2026 03 31 at 20.49.36 1 11zon

এদিন একটি বড় বাইক র‍্যালির মাধ্যমেও প্রচার চালানো হয়। সেই র‍্যালিতে অংশ নেন বহু কর্মী-সমর্থক। এলাকাবাসীর কাছে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানানো হয়।