Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ স্বামী

Published On:

Share

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফ ছন্দা শহরের ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। মাঝেমধ্যেই সেখানে তাঁর স্বামী আসতেন। কিছু দিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল।

WhatsApp Image 2026 03 12 at 01.29.50

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত নিজেও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার কোচবিহার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।

WhatsApp Image 2026 03 12 at 01.21.13 1

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে প্রকাশ্য রাস্তায় স্ত্রী ছন্দা রায়ের (৩৫) গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রঞ্জিত রায়ের বিরুদ্ধে। স্ত্রীর গায়ে আগুন লাগাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। স্থানীয়েরা রঞ্জিতকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তিনি।

WhatsApp Image 2026 03 12 at 01.21.13 2

অন্য দিকে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোতওয়ালি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। থানা সূত্রে খবর, মৃতের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

WhatsApp Image 2026 03 12 at 01.21.13

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফ ছন্দা শহরের ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। মাঝেমধ্যেই সেখানে তাঁর স্বামী আসতেন। কিছু দিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। জানা গিয়েছে, তাঁদের একটি কন্যা সম্তান আছে। পড়াশোনার সূত্রে সে হস্টেলে থাকে।