ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
হেলিকপ্টার থেকে নেমেই চমক! জয়গাঁকে পৌরসভা ও ফুল-ফ্লেজড হাসপাতালের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ধূপগুড়ি কি ফের ফিরবে বিজেপির দখলে? ঠাকুরপাঠের মাঠ থেকে অভিষেকের বার্তা প্রার্থী পদে বাধা স্বপ্না ধূপগুড়িতে রাজনৈতিক ‘জয়েনিং’ ঘিরে বিতর্ক: একদিন তৃণমূল, পরদিন ফের বিজেপি—কটাক্ষে সরগরম ভোটের মাঠ ধূপগুড়িতে পথদুর্ঘটনায় শিশুমৃত্যু, উত্তেজনা ছড়াল মহাসড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়

গাজোলে নস্যশেখ উন্নয়ন পরিষদের গণ ডেপুটেশন, ভোটার ইস্যুতে একাধিক দাবি

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

কবিতা কীর্তনীয়া : এসআইআর নিয়ে বৈধ ভোটারদের হেনস্তার অভিযোগ এবং একাধিক দাবিকে সামনে রেখে গাজোল বিডিও অফিসে গণ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের মালদহ জেলা কমিটি।

1000299044

ডেপুটেশন জমা দেওয়ার আগে এদিন দুপুরে গাজোলের মসজিদ মোড় থেকে বিদ্রোহী মোড় হয়ে বিডিও অফিস পর্যন্ত একটি মিছিল বের হয়। মিছিলে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে সরব হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

1000299045

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজলে রহমান, জেলা সভাপতি ইরফান মিঞা, নস্যশেখ উন্নয়ন বোর্ডের সদস্য সফিউর রহমান, জেলা সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।

1000299046

দাবিগুলি (বিশেষভাবে উল্লেখযোগ্য):

🔹 বৈধ ভোটারদের বেনাগরিক করা যাবে না

🔹 খসড়া ভোটার তালিকাকে দ্রুত বৈধতা দিতে হবে

🔹 বিচারাধীন নামের আড়ালে কোনও ষড়যন্ত্র চলবে না

🔹 বিচারাধীন তালিকার নিষ্পত্তি না করে ভোট গ্রহণ করা যাবে না

1000299047

এই সমস্ত দাবির ভিত্তিতে এদিন প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।