ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
মালদায় (Malda) তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর অভিনব প্রচার, ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা রাজগঞ্জে প্রার্থী স্বপ্না বর্মন, চাকরি ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোনিবেশ, জট কাটিয়ে লড়াই প্রায় নিশ্চিত। বারঘড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত ৭টি দোকান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, সকাল হতেই ছুটে এলেন তৃণমূল কংগ্রেস পার্টি থেকে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নাগরাকাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলাদের বিশাল মিছিল, জয়ের ব্যাপারে আশাবাদী নেতৃত্ব।

বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

বাবলু রাহামানঃ বৃষ্টি আর হালকা ঝোড়ো হাওয়া সত্ত্বেও একেবারেই থামেনি নির্বাচনী প্রচার। ছাতা মাথায় নিয়েই ডুয়ার্সের (DOOARS) চা বাগানে পৌঁছে গেলেন নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সঞ্জয় কুজুর (Sanjay Kujur)।

রবিবার রাত থেকেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা বৃষ্টি এবং হাওয়া বইছিল। আবহাওয়া অনুকূল না থাকলেও, তাতে প্রচারের গতিতে কোনো ভাটা পড়েনি। সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সঞ্জয় কুজুর (Sanjay Kujur) বেরিয়ে পড়েন প্রচারে। এদিন তাঁর কর্মসূচির অন্যতম কেন্দ্র ছিল লুকসান চা বাগান (Tee Garden)। বৃষ্টির মধ্যেই তিনি বাগানের ভেতরে ঘুরে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের কাজকর্মের খোঁজখবর নেন এবং তাদের দৈনন্দিন সমস্যার কথাও শোনেন।

WhatsApp Image 2026 03 29 at 13.38.18 11zon

শ্রমিকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী চা-বাগান এলাকার শ্রমিকদের জন্য যেসব প্রকল্প ও সুবিধা চালু করেছেন, সেগুলির কথা উল্লেখ করেন। তিনি শ্রমিকদের কাছে জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান এবং আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দেন।

WhatsApp Image 2026 03 29 at 13.38.19 1 11zon

সঞ্জয় কুজুর বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) যেভাবে চা-বাগান এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই উন্নয়নের চিত্রই আমরা মানুষের কাছে তুলে ধরছি। তবে আলাদা করে কিছু বলার আগেই মানুষ সবই জানেন। তারা নিজেরাই বলছেন, কীভাবে বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পেয়েছেন।”

WhatsApp Image 2026 03 29 at 13.38.21 11zon

তাঁর দাবি, চা বাগানের মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি যথেষ্ট সমর্থন রয়েছে। বৃষ্টির মধ্যেও শ্রমিকদের উষ্ণ সাড়া এবং অংশগ্রহণে তিনি যথেষ্ট আশাবাদী। তাঁর কথায়, “চা বাগানের মানুষ খুব খুশি। তারা আমাদের সঙ্গে আছেন এবং আগামীতেও আমাদেরই সমর্থন করবেন।”