ভোট 2026 জেলা রাজ্য দেশ আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন টেক ভইরাল আবহাওয়া রাশিফল লাইফস্টাইল
ব্রেকিং নিউজ
বড় সাফল্য বানারহাট থানার: চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বাজেয়াপ্ত বিপুল সরঞ্জাম শোকের মাঝেই বিতর্ক: বিজয়গড়এ অভিনেতার বাড়ির সামনে রাজনৈতিক উপস্থিতি ঘিরে উত্তেজনা তৃণমূলের ‘দুর্গ’ ঝাড় আলতায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও নির্বাচনী প্রচার জনসংযোগ নির্মল রায়ের মালদায় (Malda) তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর অভিনব প্রচার, ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ বৃষ্টিকে উপেক্ষা করেই ডুয়ার্সের চা বাগানে প্রচারে সঞ্জয় কুজুর, শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা

বড় সাফল্য বানারহাট থানার: চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বাজেয়াপ্ত বিপুল সরঞ্জাম

Photo of author
Bablu Rahaman

Published On:

Share

সাহেনা পারভিনঃ আজ সোমবার বানারহাট এলাকায় একটি বড় মাদকবিরোধী অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল বানারহাট থানা ও আবগারি দপ্তর। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনিভাবে ঘরোয়া পদ্ধতিতে অত্যন্ত ক্ষতিকর চোলাই মদ তৈরি ও বিক্রি হচ্ছিল বলে অভিযোগ ছিল। সেই খবরের ভিত্তিতেই এদিন যৌথভাবে এই অভিযান সংগঠিত করা হয়।

WhatsApp Image 2026 03 30 at 13.19.35 11zon

পুলিশ সূত্রে জানা গেছে, এই চোলাই মদ মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ বিপজ্জনক। তাই এই ধরনের বেআইনি কাজ বন্ধ করতে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রানারহাট থানার আইসি সুরজ থাপা। তাঁর সঙ্গে ছিলেন বড় পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।

এদিন মূলত শালবাড়ি ১ নম্বর এবং আংড়াভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি ম্যাচপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। একাধিক বাড়িতে হানা দিয়ে পুলিশ চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম, যেমন হাড়ি, কড়াইসহ প্রয়োজনীয় উপকরণ বাজেয়াপ্ত করে। পাশাপাশি তোতাপাড়া এলাকাতেও অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই গোপনে এই বেআইনি মদ তৈরির কাজ চলছিল, যা এলাকার সামাজিক পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলছিল। পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বেআইনি মাদক বা চোলাই মদের কারবারের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।