Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ⚡ আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় ⚡ স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার ⚡ মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর ⚡ শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের ⚡

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ, আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Published On:

Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা পোস্ট করে দেশের এই কিংবদন্তি শিল্পীকে(Singer) হারানোর বেদনা ব্যক্ত করেন।

669195243 1752637349563823 3800420148236414688 n

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, আশা ভোঁসলে ভারতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী ছিলেন, যার অসাধারণ সঙ্গীতযাত্রা কয়েক দশক ধরে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। তাঁর গাওয়া প্রতিটি গানেই ছিল গভীর আবেগ ও প্রাণবন্ততা, যা সঙ্গীতপ্রেমীদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

post

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে শিল্পীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁর কাছে আজ অমূল্য স্মৃতি হয়ে থাকবে। সেই সঙ্গে তিনি শিল্পীর পরিবার, ভক্ত ও সঙ্গীতপ্রেমীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, আশা ভোঁসলে শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর সৃষ্টিকর্ম ও সুরেলা কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবনে অনুরণিত হবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।