Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

গাজোলে নস্যশেখ উন্নয়ন পরিষদের গণ ডেপুটেশন, ভোটার ইস্যুতে একাধিক দাবি

Published On:

Share

কবিতা কীর্তনীয়া : এসআইআর নিয়ে বৈধ ভোটারদের হেনস্তার অভিযোগ এবং একাধিক দাবিকে সামনে রেখে গাজোল বিডিও অফিসে গণ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের মালদহ জেলা কমিটি।

ডেপুটেশন জমা দেওয়ার আগে এদিন দুপুরে গাজোলের মসজিদ মোড় থেকে বিদ্রোহী মোড় হয়ে বিডিও অফিস পর্যন্ত একটি মিছিল বের হয়। মিছিলে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে সরব হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজলে রহমান, জেলা সভাপতি ইরফান মিঞা, নস্যশেখ উন্নয়ন বোর্ডের সদস্য সফিউর রহমান, জেলা সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।

দাবিগুলি (বিশেষভাবে উল্লেখযোগ্য):

🔹 বৈধ ভোটারদের বেনাগরিক করা যাবে না

🔹 খসড়া ভোটার তালিকাকে দ্রুত বৈধতা দিতে হবে

🔹 বিচারাধীন নামের আড়ালে কোনও ষড়যন্ত্র চলবে না

🔹 বিচারাধীন তালিকার নিষ্পত্তি না করে ভোট গ্রহণ করা যাবে না

এই সমস্ত দাবির ভিত্তিতে এদিন প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

গাজোলে নস্যশেখ উন্নয়ন পরিষদের গণ ডেপুটেশন, ভোটার ইস্যুতে একাধিক দাবিকবিতা কীর্তনীয়া : এসআইআর নিয়ে বৈধ ভোটারদের হেনস্তার অভিযোগ এবং একাধিক দাবিকে সামনে রেখে গাজোল বিডিও অফিসে গণ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের মালদহ জেলা কমিটি।