Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের কোচবিহারে ফের গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা আব্দুল কাদের হক

ধূপগুড়িতে সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু! ন্যায্যমূল্যের আশায় খুশির হাওয়া কৃষি মহলে

Published On:

Share

সাহেনা পারভিন, ধুপগুড়ি : কৃষকদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজে সরকারি পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে আলু কেনা ও সংরক্ষণের কাজ শুরু হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে।

জেলা শাসক দফতর সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পের আওতায় একজন কৃষক সর্বোচ্চ ৭০ ব্যাগ আলু মজুত করতে পারবেন। সরকারিভাবে আলুর দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা। এছাড়া, কোল্ড স্টোরেজের মোট ধারণক্ষমতার ১৫ শতাংশ শুধুমাত্র সাধারণ কৃষকদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

WhatsApp Image 2026 03 11 at 00.37.37

চাষিদের মতে, খোলা বাজারের তুলনায় সরকারি নির্ধারিত দাম কিছুটা বেশি হওয়ায় লোকসানের ঝুঁকি অনেকটাই কমবে। ধূপগুড়ির এই কোল্ড স্টোরেজে প্রথমবার এই স্কিম চালু হলেও, প্রশাসন আশ্বস্ত করেছে যে দ্রুত জেলার অন্যান্য হিমঘরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

বিশেষজ্ঞ ও কৃষকদের ধারণা, এই সরকারি হস্তক্ষেপের ফলে বাজারে আলুর দাম স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে দাম বাড়লে কৃষকরা সরাসরি লাভের মুখ দেখবেন। ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছে উত্তরবঙ্গের কৃষি সমাজ।