Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
মিনি ইন্ডিয়ার মাটিতে নাচ-গানে জমল প্রচার, উন্নয়নের বার্তা নিয়ে জয়ের স্বপ্নে রবীন্দ্র বারা ওরাও শালবাড়ী এলাকায় দলবদল, তৃণমূলে ফিরলেন কর্মীরা ভোটের আগে ধূপগুড়িতে চাঞ্চল্য, রাতে ছেঁড়া হলো দলীয় পতাকা তদন্তে নেমেছে নির্বাচন কমিশনের বিশেষ দল কোচবিহারে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২৪ কেন্দ্রীয় জওয়ান, হাসপাতালে ভর্তি ১৪ রাজগঞ্জে পয়লা বৈশাখে মিষ্টি বিলিয়ে সৌহার্দ্যের বার্তা, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার

স্বপ্না বর্মনের বাবার মৃত্যুর গুজব, পরিবার জানাল ‘লাইফ সাপোর্টে, এখনও জীবিত’

Published On:

Share

বাবলুর রহমান, জলপাইগুড়ি: জেলা জুড়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে প্রখ্যাত ক্রীড়াবিদ Swapna Barman–এর বাবার মৃত্যুর গুজব, যা ঘিরে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। বুধবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভুয়ো খবর দ্রুত ছড়াতে শুরু করে। অনেকেই সেই খবরকে সত্যি ভেবে শোকপ্রকাশও করেন।

WhatsApp Image 2026 03 19 at 14.34.50 11zon


তবে পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই খবর সম্পূর্ণ অসত্য। স্বপ্না বর্মনের বাবা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন এবং লাইফ সাপোর্টে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও তিনি এখনও জীবিত আছেন বলে পরিবার নিশ্চিত করেছে।

images 5

বৃহস্পতিবার সকালে বিষয়টি খতিয়ে দেখে পরিবারের তরফে জানানো হয়, ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়ো। এরপর ধীরে ধীরে প্রকৃত পরিস্থিতি সামনে আসে এবং গুজবের অবসান ঘটে।

উল্লেখ্য, ক্রীড়াবিদ স্বপ্না বর্মন এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।