Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

কম বিস্কুট চাইতেই ছাত্রকে লাথি! জলপাইগুড়ির স্কুলে শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Published On:

Share

সানি রায়ঃ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের একটি প্রাথমিক স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত শনিবার স্কুলে মিড-ডে মিলের বদলে ছাত্রদের বিস্কুট দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণির এক ছাত্র অভিযোগ করে যে তাকে অন্যদের তুলনায় কম বিস্কুট দেওয়া হয়েছে।

সে আরও বিস্কুট চাইলে অভিযুক্ত শিক্ষক নাজির শাহ নাকি তাকে লাথি মারেন। এতে ছেলেটি ধাক্কা খেয়ে ক্লাসরুমের দেওয়ালে লাগে এবং তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। বাড়ি ফিরে ছাত্রটি পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানায়।

এরপর পরিবারের তরফে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরদিন ছাত্রটির বাবা স্কুলে গিয়ে অভিযোগ জানাতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই শিক্ষক ছাত্রের বাবার ওপর চড়াও হন এবং তাকে একটি ঘরের ভিতরে আটকে রাখেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য অভিভাবক ও স্থানীয়রা স্কুলে ছুটে আসেন। তাদের সঙ্গেও শিক্ষক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

পরে খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, শিক্ষক পুলিশের সঙ্গেও অসভ্য আচরণ করেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষকের বদলির দাবিতে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক এমন আচরণ করেছেন।

এদিকে, স্কুলের প্রধান শিক্ষক আখতার ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের মানসিক সমস্যা থাকতে পারে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।