Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
নাগরাকাটায় তৃণমূলের প্রার্থী সঞ্জয় না গণেশ? দ্বৈত মনোনয়নে তুঙ্গে জল্পনা প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গের কোচবিহার ও মালদহ সহ সমগ্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের সমালোচনা করেছেন কোচবিহারে। আর স্বপ্ন ভঙ্গ হচ্ছে না স্বপ্নার! আইনি জটমুক্ত স্বপ্না বর্মন, কমিশন দিল সবুজ সংকেত রাজগঞ্জে প্রার্থী বদলের জল্পনা, অনিশ্চয়তায় স্বপ্না বর্মণ! রাজগঞ্জের মাটির গন্ধে স্বপ্না, প্রচারে ঘরের মেয়ের ছোঁয়া

জলপাইগুড়িতে মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন, “গেরুয়া ঝড়”-এর দাবি বিজেপির

Published On:

Share

বাবলু রাহামানঃ বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মিছিল করে মননোয়ন জমা দিলেন জলপাইগুড়ি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী’রা । এবার গেরুয়া ঝড় কেউ আটকতে পারবে না, দাবি প্রার্থী এবং বিজেপি নেতৃত্বের। বুধবার জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী , রাজগঞ্জ বিধানসভার দীনেশ সরকার এবং ডাবগ্রাম-ফুলবাড়ির প্রার্থী শিখা চট্টোপাধ্যায় মননোয়ন জমা দেন।

WhatsApp Image 2026 04 01 at 17.51.43

জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া থেকে তিন প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। প্রার্থীদের পাশাপাশি ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামী, জেলা সভাপতি শ্যামল রায় সহ কয়েক হাজার কর্মী সমর্থক। প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রা পৌছায় PWD মোড়ে নেতাজী মুর্তির পাদদেশে।

WhatsApp Image 2026 04 01 at 17.50.59 2

সেখানে নেতাজীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন প্রার্থী এবং বিজেপি নেতৃত্ব। একটি সংক্ষিপ্ত সভাও হয় সেখানে। এরপর প্রার্থীরা মননোয়ন কেন্দ্রে প্রবেশ করেন। জলপাইগুড়ির প্রার্থী মননোয়ন জমা দেন মহুকুমা শাসক দফতরে তৈরী নির্বাচনী কার্যালয়ে।

WhatsApp Image 2026 04 01 at 17.50.59 1

অন্যদিকে, রাজগঞ্জ এবং ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভার প্রার্থীরা মননোয়ন জমা দেন জেলাশাসক দফতরে তৈরি নির্বাচনী কার্যালয়ে। এদিন মননোয়নের শোভাযাত্রায় যোগ দিয়ে প্রার্থীদের দাবি, শোভাযাত্রায় ভিড় জানিয়ে দিচ্ছে এবার গেরুয়া ঝড় আটকানো যাবে না। যদিও এই ভিড়ের ছাপ পদ্মফুলে কতটা পড়বে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত।