Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
কোচবিহারে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২৪ কেন্দ্রীয় জওয়ান, হাসপাতালে ভর্তি ১৪ রাজগঞ্জে পয়লা বৈশাখে মিষ্টি বিলিয়ে সৌহার্দ্যের বার্তা, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার যেমন দেওয়ের তেমন পূজা, মাসান দাওয়ের-এর ভাজাভূজা বিজেপি ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বোস, যোগ দিলেন তৃণমূলে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ, আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজগঞ্জে পয়লা বৈশাখে মিষ্টি বিলিয়ে সৌহার্দ্যের বার্তা, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার

Published On:

Share

সানি রায়: রাজগঞ্জে পয়লা বৈশাখের দিনে সুন্দর এক পরিবেশ দেখা গেল। প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আজ এলাকায় প্রচার করা হয়, আর তার সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের কার্ড দেন এবং সবার মুখে একটু করে মিষ্টি তুলে দেন। তারা বলেন, নতুন বছর যেন সবার ভালো কাটে এই কামনাই তাদের মূল উদ্দেশ্য। এ সময় কিছু মানুষ বিজেপির একটি মিটিংয়ে যাচ্ছিলেন। তখন এলাকার ছেলেরা তাদেরও থামিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দেন। তারাও খুশি মনে সেই মিষ্টি নেন। এতে বোঝা যায়, রাজনৈতিক মত আলাদা হলেও উৎসব সবার। বাউ পাড়া বুথ এলাকাতেও একইভাবে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি খাওয়ানো হয়। সবশেষে একটাই বার্তা দেওয়া হয় নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি আর সুস্থতা নিয়ে আসুক। সবাই ভালো থাকুক, এই কামনাই করা হয়।