Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

তৃণমূলের ‘দুর্গ’ ঝাড় আলতায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও নির্বাচনী প্রচার জনসংযোগ নির্মল রায়ের

Published On:

Share

সানি রায়ঃ ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাটি তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। রবিবার সেই ‘বিরোধীশূন্য’ এলাকায় দিনভর জনসংযোগ ও প্রচার সারলেন তৃণমূল মনোনীত প্রার্থী তথা বিদায়ী বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায়।


এদিন ঝাড় আলতার বিভিন্ন গ্রামে নিবিড় জনসংযোগ করার পর রাতে খট্টিমারি সাপ্তাহিক বাজারে পৌঁছান তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসের নতুন নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্মলবাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার, অঞ্চল সভাপতি হিরম্ব রায়, পঞ্চায়েত সদস্য অঞ্জলি রায় এবং বিশিষ্ট তৃণমূল নেতা অমল কুমার রায়সহ অন্যান্য কর্মীরা।


কার্যালয় উদ্বোধনের পর খট্টিমারি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। সাধারণ মানুষের কাছে উন্নয়নের নিরিখে আরও একবার তৃণমূলের ওপর ভরসা রাখার আবেদন জানান তিনি। স্থানীয় নেতৃত্বের দাবি, গত কয়েক বছরের উন্নয়ন এবং সংগঠনের শক্তির ওপর ভিত্তি করে এই আসনটিতে আবারও বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন নির্মল চন্দ্র রায়।