Hotভোট 2026
জেলা রাজ্যদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনটেকভইরালআবহাওয়ারাশিফললাইফস্টাইল
ব্রেকিং নিউজ
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, ফুঁসছে নদী-নালা; ভাঙন ও প্লাবনে বাড়ছে উদ্বেগ। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। মূর্তি নদীর ভাঙন রোধে পানঝোরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ একাধিক নদীতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আইআইটি থেকে ‘আইআইটি বাবা’! হিন্দু ধর্মীয় গুরুর বিরুদ্ধে তরুণীদের শোষণ, প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার মথুরায় স্বপ্নভাঙার গল্প: অত্যাচারের সংসার ছেড়ে কন্যাকে নিয়েই নতুন লড়াই দীপার মুম্বাইকে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখছে কেকেআর শহিদ পরিবারে চাকরি, প্রথম ইনিংসেই ‘গোল’ মেখলিগঞ্জের বিধায়ক দধিরামের

গাজোলে ৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভা, জোর প্রস্তুতিতে প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব

Published On:

Share

কবিতা কীর্তনীয়াঃ আগামী ৪ এপ্রিল দুপুর ৩টায় মালদার গাজোলে বিধানসভা নির্বাচনের প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে একটি নির্বাচনী জনসভা করবেন।

মুখ্যমন্ত্রীর এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রয়, এএসপি অর্পিত প্রকাশ, গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

উপস্থিত ছিলেন গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছবি লাল ঘোষ এবং গাজোল ব্লকের তৃণমূল নেতৃত্ব।

WhatsApp Image 2026 03 31 at 20.32.04 1 11zon

এছাড়াও, মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সভাস্থলেই একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।